সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ১৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২২ ইং
আলমডাঙ্গায় ১৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদন:

আলমডাঙ্গার কালিদাসপুরে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ পিয়াস (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালিদাসপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক পিয়াস আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

জানা গেছে, পিয়স দীর্ঘদিন গোপনে ইয়াবার ব্যবসা করেন। পুলিশি অভিযান পরিচালনা করা হলেও সে ধরা ছোঁয়ার বাইরে থাকে। গত সোমবার দিবাগত রাতে কালিদাসপুর উত্তরপাড়ায় র‌্যাব-৬ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। নাজমুল মিয়ার দোকানে র‌্যাবের গাড়ি পৌঁছালে র‌্যাব দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে পিয়াস। র‌্যাব তাদের দৌঁড়ে ধরে। পরে তাঁর শরীর তল্লাশি করে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এঘটনায় মাদকদ্রব্য আইনে পিয়াসের বিরুদ্ধে মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী