সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০২২ ইং
মহেশপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদন:

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে শেখ ফরিদ (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে মহেশপুর উপজেলার যাদবপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়। এসময় তাঁর নিকট থেকে ১৪৯ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক শেখ ফরিদ যশোর জেলার চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। গতকাল রোববার বিকেলে ঝিনাইদহ র‌্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে আটককৃত আসামিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী