সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় রেললাইনে মিলল চোখ-মুখ বাঁধা রক্তাক্ত লাশ!

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় রেললাইনে মিলল চোখ-মুখ বাঁধা রক্তাক্ত লাশ!

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে চোখ-মুখ বাঁধা অবস্থায় রক্তাক্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার মোমিনপুর ট্যাংরামারী রেল সড়কের ১৪১-এর ৮-১৪২ মাঝামাঝি পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫-এর মধ্যে। তার পরনে রয়েছে সাদা রঙের শার্ট ও খয়েরি রঙের প্যান্ট। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে।

স্থানীয়রা জানায়, গতকাল রোববার সকালে রেললাইনের পাশে লুঙ্গি দিয়ে মুখবাঁধা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় তাঁকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতেই রেললাইনে ফেলে রেখেছে হত্যাকারীরা। যেন ট্রেনে কেটে মৃত্যু হয়েছে বলে শনাক্ত হয়। দুপুরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশটিকে সদর হাসপাতাল মর্গে নেয় চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (রেলওয়ে সার্কেল) মজনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে। লুঙ্গি দিয়ে মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই টিম কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে লাশ রেল লাইনের ওপরে ফেলে রাখা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাত মৃতদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা ছিল। আজ সোমবার দুপুর পর্যন্ত মৃতদেহটির পরিচয় না পাওয়া গেলে দুপুরের পরে অজ্ঞাত লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে লাশের দাফনকার্য সম্পন্ন করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী