সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এসএসসি-৮৭ ব্যাচের মিলন মেলা আয়োজনে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২২ ইং
জীবননগরে এসএসসি-৮৭ ব্যাচের মিলন মেলা আয়োজনে প্রস্তুতি সভা

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এসএসসি ৮৭ ব্যাচের মিলন মেলা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় প্রস্তুতি সভা কমিটির আহ্বায়ক সাংবাদিক জাহিদ বাবুর অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জীবননগর উপজেলার এসএসসি ৮৭ ব্যাচের আয়োজনে মিলন মেলা প্রস্তুতি সভার আহ্বায়ক জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হিসাব রক্ষণ কর্মকর্তা আ.ন.ম মোস্তফা কামাল, ব্যবসায়ী মাসুদ আলী টিংকু, ডাক্তার আব্দুল জব্বার খান, জাহিদ জীবন, আব্দুল হামিদ, আব্দুল আলিম, শহিদুল ইসলাম, খন্দকার মেহেদী হাসান, মজিবর রহমান,শহিদুল্লাহ, ইমদাদুল হক, আল শাহিদ, আল শাহীন, খান আরিফ, আব্দুল আলিম, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ওয়ালিউল্লাহ শাহেদ, রফিকুল ইসলাম, কলিম উদ্দীন, ফজলুল হক, আবু সাঈদ স্বাগতম, পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম, আছাদুর রহমান, নজরুল ইসলাম, শরিফ উদ্দীন, আবু সাঈদ ডালিম, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক নাসিরুল হক, শিক্ষক আবু বক্কর, মুছা করিম, জহিরুল হক আলম, কামাল উদ্দীন, মিনারুল হক, শিক্ষক মফিজুর রহমান, আশাদুল হক, মিন্টু, আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক আলিম উদ্দীন, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের আবুল কাশেম ও প্রভাষক আরিফ খান (মহেশপুর)। `অমিমানহীন হুল্লোড়ে, এসো ফিরি কৌশরে` স্লোগানকে সামনে নিয়ে আগামী ১১ মার্চ জীবননগর ডিগ্রি কলেজ মাঠে মিলন মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহীত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শাহাজান সিরাজ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী