শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মুন্সিগঞ্জের নিগার সিদ্দিকী কলেজের নিকট ট্রাকের নীচে পড়ে : ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু : ট্রাক আটক

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০১৭ ইং
আলমডাঙ্গার মুন্সিগঞ্জের নিগার সিদ্দিকী কলেজের নিকট ট্রাকের নীচে পড়ে : ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু : ট্রাক আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের ঘর জামাই পাখি ভ্যান চালক বাবু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিকী কলেজের সামনে গতকাল রাত ৮টার দিকে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ। জানা গেছে, জেলা ফরিদপুর নিবাসি আবু তালেবের ছেলে বাবু দীর্ঘদিন যাবত আলমডাঙ্গার কালিদাসপুর দক্ষিণপাড়ায় বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছে। সে টিউবওয়েল মিস্ত্রিদের সাথে মিস্ত্রির কাজসহ পাখিভ্যান চালায়। গতকাল দামুড়হুদায় টিউবওয়েল মিস্ত্রির কাজ শেষে রাত আটটার দিকে পাখি ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের কাছে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে নীচে পড়ে ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় বাবু। এদিকে স্থানীয় জনগণ ট্রাকটি আটক করে থানা পুলিশকে সংবাদ দিলে থানার ওসি আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে যশোর-ট ১১-১০২৫ নং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহত বাবুর পরিবার থানায় মামলা করেছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত