জীবননগরে অভিযান চালিয়ে সাকিল রহমান (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসপাতাল রোড থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৩০ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৩ শ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক সাকিল রহমান জীবননগর উপজেলার শিংনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে। গতকাল শনিবার বিকেলে ঝিনাইদহ র্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। েপরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করে তার বিরাদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়।
সমীকরণ প্রতিবেদন