সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে প্রাইড প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ১০ম আসরের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২২ ইং
জীবননগরে প্রাইড প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ১০ম আসরের উদ্বোধন

জীবননগর অফিস:

জীবননগরে প্রাইড প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ১০ম আসরের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় জীবননগর থানা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রাইড প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ১০ম আসরের উদ্বোধন করা হয়। প্রাইড প্রি-ক্যাডেট স্কুল এন্ড কোচিং সেন্টারের আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়। প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের ১০ম আসরের উদ্বোধন করেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার মো. আবুল কাশেম, সাংবাদিক মিঠুন মাহমুদ, আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মাসুদ পারভেজ রানা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী