সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাউলী ইউনিয়ন লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২২ ইং
হাউলী ইউনিয়ন লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় হাউলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দ্বি-মাসিক সমন্বয় সভায় হাউলী ইউনিয়ন লোকমোর্চার সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা লোকমোর্চার দপ্তর সম্পাদক ও হাউলী ইউনিয়ন লোকমোর্চার প্রধান উপদেষ্টা ইউনুছ আলী।

আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সালেহা বেগম, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, প্রচার সম্পাদক রাসেল শাহ্, নির্বাহী সদস্য জাহিদ হাসান জনি শাহ্, নিশান তরফদার, শহিদুল ইসলাম, লাইলী আক্তার বেবী, মোমেহার খাতুন, মামুন হোসেন, জয়নাল হোসেন, সেলিম উদ্দিন, সমশের আলী, মুক্তার হোসেন, সোনিয়া খাতুন, আকবর আলি বিশ্বাস, আলেফ উদ্দিন, শারমিন সুলতানাসহ হাউলী ইউনিয়ন লোকমোর্চার সদস্যবৃন্দ।

হাউলী ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক মজিবার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী