শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে লাটাহাম্বারের আঘাতে মাদ্রাসাছাত্র নিহত

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২২ ইং
ঝিনাইদহে লাটাহাম্বারের আঘাতে মাদ্রাসাছাত্র নিহত

প্রতিবেদক, ডাকবাংলা:

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের নাথকুণ্ডুতে লাটাহাম্বার গাড়ির ডালার আঘাতে তামিম (৮) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাথকুণ্ডু গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম নাথকুণ্ডু গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে।

জানা গেছে, ঝিনাইদহের নাথকুণ্ডু গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে তামিম রাস্তার পাশের একটি বাড়ির জরাজীর্ণ প্রাচীরের ওপরে উঠে কুল পাড়তে গিয়ে প্রাচীরের কয়েকটি ইট খুলে পড়ে যায়। এসময় প্রাচীরের পাশে থাকা একটি লাটাহাম্বারে সাথে আঘাত লেগে গুরুতর আহত হয় তামিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাকবাংলা বাজারের একটি হাসপাতালে নেওয়ার পথের মধ্যে মারা যায় তামিম।

এ বিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এসআই বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত