সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ‘ভারতবর্ষের আধুনিক সভ্যতার ২৬৪ বছর’ বইয়ের পাণ্ডুলিপি প্রকাশ

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২২ ইং
জীবননগরে ‘ভারতবর্ষের আধুনিক সভ্যতার ২৬৪ বছর’ বইয়ের পাণ্ডুলিপি প্রকাশ

জাহিদ বাবু/মুন্না:

ভারতবর্ষের আধুনিক সভ্যতার ২৬৪ বছর' বইয়ের পাণ্ডুলিপি প্রকাশ হয়েছে। এ উপলক্ষে লেখক মো. কালাম কবীর বিশ্বাসের জীবননগর হাসপাতালপাড়ার ভাড়া বাড়িতে গতকাল বুধবার দুপুরে এক আলোচনা সভা ও মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। একই সময় ঝিনাইদহের হামদাহ মোল্লাপাড়ায় লেখকের নির্মাণাধীন নিজস্ব বাড়িতে এ উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মো. কালাম কবীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তর (অতিরিক্ত দায়িত্ব ঝিনাইদহ)-এর উপপরিচালক মাসুম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবননগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আয়ুব হোসেন, ঝিনাইদহ জজ কোর্টের আইনজীবী অ্যাড. লতাফৎ হোসেন, ডতচউঈখ যশোরের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. হাফিজুর রহমান, ঝিনাইদহ টেকনিক্যাল কলেজের পদার্থবিদ্যার ইন্সট্রাক্টর মো. আলীম কবীর, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. সেলিম কবীর এবং বাংলা বিভাগের প্রভাষক মো. মোমিনুর রহমান।

উল্লেখ্য, লেখক মো. কালাম কবীর বিশ্বাস ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছী গ্রামের খোরশেদ আলী বিশ্বাসের ছেলে। এছাড়া তিনি জীবননগর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা। শত ব্যস্ততার মাঝেও তিনি তার গবেষণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গবেষণার বিষয়বস্তুগুলো নিয়ে অতি তাড়াতাড়ি তিনি বই বের করবেন। তাকে এ কাজে সহযোগিতা করছেন মোছা. সুবর্ণা সিরাজ তীর্থ। শব্দ সংস্করণ ও ধারাবাহিকতায় রয়েছেন রাশেদা। গুণী ব্যক্তি মো. কালাম কবীর বিশ্বাস যেন তার গবেষণামূলক কার্যক্রম আজীবন চালিয়ে যেতে পারেন এবং ভালো ভালো বই লিখে পাঠকদের সামনে উপস্থাপন করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী