সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সদস্যসচিব শরীফের সঙ্গে বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সদস্যসচিব শরীফের সঙ্গে বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময়

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফের সঙ্গে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক আবু সাঈদ হেসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

এসময় তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, রাফিতুল্লাহ মহলদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজিব খান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পদক ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, পৌর যুবদলের আহ্বায়ক এইচ এম মোস্তফা, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশোর, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক নাজমুল সালেহীন হিরক, সহসাধারণ সম্পাদক জুয়েল রানা, যুববিষয়ক সম্পাদক রাসেল হোসেন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক রাজন আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য ওয়াসকুরুনী, সদস্য ছাব্বির আহাম্মেদ, যুবদল নেতা শাকিল আহাম্মেদ, সানি, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাজু আহাম্মেদ, ফয়সাল বিশ্বাস, ছাত্রদল নেতা বাচ্চু, লিখন, যুবদল নেতা  সফিকুল ইসলাম, শরিফুল, আবু, সহিদ, আরিফুল, সাইদুল, সজল, শিমুল, লাল মিয়া প্রমুখ। মতবিনিময় সভাটি সার্বিক পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহসভাপতি তৌহিদুজ্জামান তৌহিদ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী