সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে যোগদানকৃত ৩৮ জন শিক্ষককে সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২২ ইং
মেহেরপুরে যোগদানকৃত ৩৮ জন শিক্ষককে সংবর্ধনা

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের যোগদানকৃত ৩৮ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থি ছিলেন সিভিল সার্জন ডা. মো. জওয়াহেরুল আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুল হুদা, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল ইসলাম, মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা খাতুন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুজ্জামান, সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম লুৎফুন্নেসা প্রমুখ। এর আগে যোগদানকৃত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান, নবাগত সহকারী শিক্ষক ওমর ফারুক, উজ্জ্বল কুমার মন্ডল, আমজাদ হোসেন, জগন্নাথ কুমার, ফয়সাল রেজা, রোকনুজ্জামান, জসিম উদ্দিন, আলী হোসেন, রাকিবুল ইসলাম, নাজমুল হাসান, অরূপ কুমার কর্মকার, সাদ্দাম হোসেন, নবাব শরিফ, শামীম রেজা, তারিক আজিজ, মাহফিজুর রহমান, আরিফুল ইসলাম, সুমাইয়া বিনতে আশরাফ, তারিফুল মহায়মিন, স্নেহাংশু শেখর সম্রাদ, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবাগত শিক্ষক সাইফুল্লাহ হাবিব, শরিফুল ইসলাম, সাথী খাতুন, তুষার কুমার বর্মন, বদিউর রহমান, সেলিম রেজা, তারিক হাসান, মাসুদ রানা, মুসলিমা খাতুন, সাদ্দাম হোসেন, অরূপ কুমার সাহা, জাহাঙ্গীর হোসেন, রমিজ রাজা, অনাদিকুমার জেতদার, রুমানা পারভীন, মাসুদ পারভেজ, টুম্পা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী