সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশকালে আটক ৮

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২২ ইং
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশকালে আটক ৮

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গত সোমবার রাত ১০টার দিকে মাটিলা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত সোমবার রাত ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্ত মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতরা হলেন- নরসিংদী জেলার ভেলানগর গ্রামের সোনা মিয়ার ছেলে সাইফুল মণ্ডল (২৮), তাঁর স্ত্রী মাসুদা মণ্ডল (২৬), ছেলে সাকিবুল (০৪), মেয়ে সুরাইয়া (২০ মাস), একই জেলার সঙ্গীতা পশ্চিম গোরাদিয়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আলামিন মিয়া (৩১), তাঁর স্ত্রী কারিমা বেগম (২২), ভেলানগর গ্রামের সুরুজের মেয়ে রীনা বেগম (৪০) ও আবুল মিয়ার মেয়ে আলেয়াকে (২)।

আটককৃত বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী