সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চাতাল ব্যবসায়ী শিলু মিয়ার ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২২ ইং
আলমডাঙ্গায় চাতাল ব্যবসায়ী শিলু মিয়ার ইন্তেকাল

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার বিশিষ্ট চাতাল ব্যবসায়ী নাজমুল কাউনাইন শিলু বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি পাঁচ কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম শিলু মিয়া আলমডাঙ্গা উপজেলার পৌর এলাকার বাবুপাড়ার মৃত আকরাম হাজীর ছেলে। আজ বুধবার জানাজা শেষে বেলা ১১টায় আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী