শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুখে বলে ভোট দিলেন অন্ধ দুধ মল্লিক

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২২ ইং
মুখে বলে ভোট দিলেন অন্ধ দুধ মল্লিক

রুদ্র রাসেল:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টা থেকেই সুষ্ঠু পরিবেশে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বহু ভোটারের ভিড়ে একজন বৃদ্ধ এক মধ্যবয়সী মানুষের হাত ধরে ভোট কেন্দ্রের কক্ষে ঢুকছেন। জানা গেল, তিনি একজন অন্ধ ব্যক্তি। নাম তাঁর দুধ মল্লিক। বয়সও ৭০ বছর পার হয়েছে। পরে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বললেন পছন্দের প্রার্থীদের নাম। সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সহায়তায় বৃদ্ধ দুধ মল্লিকের পছন্দের প্রার্থীকে তাঁর ছেলে হেলাল উদ্দীন ব্যালটে সিল মেরে দেন। গতকাল সোমবার সপ্তম ধাপে চুয়াডাঙ্গার তিতুদহ ইউপি নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এভাবেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন দৃষ্টি অন্ধ দুধ মল্লিক (৭০)।

জানা গেছে, দুধ মল্লিকের পরিবারে বংশগত অন্ধত্বের একটি রোগ আছে। বয়স বাড়ার সাথে সাথে তিনি প্রথমে কম দেখতেন। প্রায় ১৫ থেকে ২০ বছর তিনি পুরোপুরি অন্ধ হয়ে গেছেন। চোখে একেবারেই দেখেন না।

ভোট দেওয়ার পর বৃদ্ধ দুধ মল্লিক জানান, ‘আমি বড় শলুয়া দক্ষিণপাড়ার বাসিন্দা। পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পেরেছি। আমার পছন্দমতো আমার নিজের ছেলে সিল মেরেছে। ওখানে ভোটের অফিসাররাও ছিল। তারা সহযোগিতা করেছে।’

কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘তিনি চোখে দেখেন না। আমাকে বলেছে আমি যেন উনাকে সাহায্য করি। পরে উনি যাকে যাকে বলেছেন আমিসহ সকলের সামনেই ওনার ছেলে প্রতীকে সিল দিয়ে বক্সে পুরে দেন।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত