সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২২ ইং
মেহেরপুরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক, মেহেরপুর:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায় মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল সোমবার বিকেলের দিকে মেহেরপুর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড কালাচাঁদপুর গ্রামে কম্বল বিতরণ করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে কালাচাঁদপুর গ্রামের প্রায় সাড়ে ৮ শতাধিক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেন। এসময় সেখানে বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, নাসির উদ্দিন প্রমুখ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র ও যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন বলেই আজকে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আগামীতে এভাবে যাতে আপনাদের সেবা দিতে পারি, তার জন্য সকলে আমার জন্য দোয়া করবেন।’ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা যুবলীগের সদস্য ইউনুস আলী, উজ্জ্বল হোসেন, সুমন, মাসুম, ছাত্রলীগ নেতা মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী