সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাগান্না ইউপিতে চেয়ারম্যান-মেম্বারদের দোয়া ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২২ ইং
সাগান্না ইউপিতে চেয়ারম্যান-মেম্বারদের দোয়া ও আলোচনা সভা

প্রতিবেদক, ডাকবাংলা:

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যদের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাগান্না ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুর রশিদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলী ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নোয়াব আলী। আরও উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩২টি মসজিদের ইমাম ও নয়টি ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার এবং সংরক্ষিত আসনের মহিলা মেম্বারসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি শাহিন রেজা সাঈদ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী