সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে স্বরস্বতী পূজা সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে স্বরস্বতী পূজা সম্পন্ন

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব স্বরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে স্বরস্বতী উৎসব সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটায় পূজা-অর্চনা শেষে প্রতিমা আনুষ্ঠানিকভাবে আন্দুলবাড়ীয়া ভৈরব নদে বির্সজন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার স্বরস্বতী উৎসব শুরু হয় এবং আড়াই দিন শেষে গতকাল সোমবার বেলা দুইটায় প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার, সাধারণ সম্পাদক কাজল দেবনাথ, জীবননগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির শ্যামল কুমার দেবনাথ, সদস্য সুমন কুমার ভৌমিকসহ হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় পরিবারের কনিষ্ঠ সদস্যবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী