সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২২ ইং
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৃথক দুটি স্থানে অভিযানে ৪ শ গ্রাম গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানার দোস্তগ্রামের মোল্লাপাড়ার মৃত দাউদ বিশ্বাসের স্ত্রী জোহরা বেগম (৫৫) এবং আকন্দবাড়িয়া গাংপাড়ার লিটন মিয়ার স্ত্রী আকলিমা খাতুন (৩৫)। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত জোহরা বেগম ও আকলিমা খাতুন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো। গতকাল অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ তাদেরকে আটকের পর নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী