সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২২ ইং
মহেশপুরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে আরমান হোসনে নামের (দেড় বছর) এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ভোগেরদাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ভোগেরদাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নিহত শিশুর চাচা আবুল হোসেন জানান, ‘সকালে নিজ বাড়ির উঠানে খেলা করছিল শিশু আরমান। এর কিছুক্ষণ পড়েই শিশুটির মা তাকে আর খুঁজে পাই না। পরে পরিবারের সকলেই শিশুটিকে খোঁজাখুঁজি করে। পরে তাকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পান্তাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বপন শিশু আরমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী