সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হয়রানী রোধে ‘নগদ’ কাউন্টারের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২২ ইং
হয়রানী রোধে ‘নগদ’ কাউন্টারের উদ্বোধন

ঝিনাইদহ অফিস:
সমাজসেবা অধিদপ্তরের আওতায় সামাজিক সুরক্ষা খাতের টাকা যাতে ভাতাভোগীরা নির্বিঘ্নে মোবাইলে পান সে ব্যবস্থা করতে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদে ‘নগদ’ পরিষেবা কাউন্টার খোলা হয়েছে। গতকাল রোববার ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এই কাউন্টার উদ্বোধন করেন। প্রথম দিনেই প্রায় অর্ধশত ভাতাভোগীর নানা রকম জটিলতা নিরসন করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা নিশ্চিত করা হয়। এবিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, ভাতাভোগীদের নগদ সংক্রান্ত জটিলতা নিরসন করতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। আশা করা যায় এখন থেকে তারা প্রতারিক বা হয়রানীর শিকার হবেন না।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী