সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২২ ইং
মেহেরপুরে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ১০টি হাতবোমা, বোমা তৈরির গান পাউডার, পেরেক ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের পূর্বপাড়ার একটি বাড়ির কক্ষে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। এই ঘটনার পর বাড়ির মালিক হিজলবাড়িয়া গ্রামের রাজ্জাক আলীর ছেলে আব্দুল জাব্বারসহ পরিবারের লোকজন এখন পলাতক রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন ও সঙ্গীয় ফোর্সসহ রাত ৯টার দিকে আব্দুল জব্বারের বাড়িতে অভিযান শুরু করে। পরে টিনের ছাউনি ও চারদিকে পাটকাটির বেড়া দিয়ে ঘেরা ঘরের একটি কক্ষের ভেতরে অনেক লেপ কাঁথাসহ বিভিন্ন মালামালের নিচে মাটির হাড়ির ভেতর থেকে লাল কসটেপ মোড়ানো পাঁচটি হাত বোমা উদ্ধার করা হয়। পরে ঘরের একটি কোনায় একটি বাজারের ব্যাগের মধ্যে থেকে তিনটি ও একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে পলিথিন মোড়ানো আরও দু’টি হাত বোমা ও হাতবোমা তৈরির প্রায় ১০০ গ্রাম গান পাউডার, পেরেক, প্রায় ১০০ গ্রাম গাঁজা, গাঁজার কোলকি ও অন্যান্য সরাঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি জানান, অভিযানের আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুল জাব্বার, তার স্ত্রী, ছেলে ইটভাটার ট্রলি চালক সোহেল রানা ও ছোট ছেলে সম্রাটকে নিয়ে পালিয়ে যায়।

আব্দুল জাব্বারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী