সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইজিবাইক চালককে ভুট্টাক্ষেতে নিয়ে মারধর!

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২২ ইং
ইজিবাইক চালককে ভুট্টাক্ষেতে নিয়ে মারধর!

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ইজিবাইক চালককে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গার আলুকদিয়া কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। পরে আনোয়ারের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত ইজিবাইক চালক আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা মাঝেরপাড়ার মৃত ওয়াজ মণ্ডলের ছেলে।

ভুক্তভোগী ইজিবাইক চালক আনোয়ার হোসেন বলেন, ‘রাত পৌনে নয়টার দিকে ভালাইপুর মোড় থেকে আমার ইজিবাইক চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলাম। পথের মধ্যে আলুকদিয়া কবরস্থানের সামনে পৌঁছালে আলুকদিয়া মসজিদপাড়ার কামাল উদ্দিনের ছেলে আপেল (৪৫) ও কয়রাডাঙ্গা গ্রামের নাসির বাঙাল (৪৫) আমার ইজিবাইকের গতিরোধ করে। এসময় ইজিবাইক থামানোর কারণ জানতে চাইলে আপেল ও নাসির বাঙালসহ অজ্ঞাত তিন-চারজন আমাকে জোরপূর্বক রাস্তার পাশের ভুট্টাক্ষেতের মধ্যে টানতে টানতে নিয়ে যায়। এরপর তারা আমাকে কিল, ঘুষি ও দায়ের উল্টাপিঠ দিয়ে এলোপাতাড়িভাবে মারতে থাকে। এসময় আমি চিৎকার করলে ওরা পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আনোয়ার ও নাসির বাঙালের সঙ্গে জমি নিয়ে আমার বিরোধ চলছে। এর জের ধরেই ওরা আমাকে এভাবে পরিকল্পিতভাবে পিটিয়ে আহত করলো।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জররি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরব হোসেন বলেন, ‘রাত সাড়ে নয়টার দিকে কয়েকজন ব্যক্তি আনোয়ারকে আহত অবস্থায় জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুর রহমান মাসুদ জানান, ‘রাতেই ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পারি। এর পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগী ইজিবাইক চালক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলেও জানতে পারি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী