সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বেদে পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২২ ইং
মেহেরপুরে বেদে পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে অবস্থানকারী বেদে পরিবারদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক ড. মুহম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে ৩০টি বেদে পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, তেলসহ কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, নাহিদ হোসেন, মোফাচ্ছের হোসেন, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, সচীব সানোয়ার হোসেন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী