শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তন্ময় হত্যাকারীর ফাঁসির দাবীতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২২ ইং
তন্ময় হত্যাকারীর ফাঁসির দাবীতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল

বাবুর্চির ছুরিকাঘাতে নিহত তন্ময় হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীর ফাঁসির দাবীতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিলচট্টগ্রামে ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত তন্ময়ের নিজ জেলা চুয়াডাঙ্গাবাসী এ কর্মসূচির আয়োজন করে। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি,  মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক,  সাংবাদিক শেখ সেলিম, সাংস্কৃতিক কর্মি সেলিমুল হাবিব সেলিম, পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি,  জাহিদুল ইসলাম, নিহত তন্ময়ের পিতা এসএম কামাল উদ্দীন, চাচা এসএম শরীফ উদ্দীন, ছোট ভাই এসএম আমিন উদ্দীনসহ শোকার্তস্বজনেরা। মানববন্ধন শেষে একটি  বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। 

প্রসঙ্গত, গত সোমবার (৩১ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের ‘তিলোত্তমা চট্টগ্রাম’ নামের টাইলস কোম্পানীর কোয়ার্টারে একই প্রতিষ্ঠানের বাবুর্চি নিহার রিচিলের ছুরিকাঘাতে খুন হন চুয়াডাঙ্গার এসএম মঈন উদ্দীন তন্ময় (২৯)। তন্ময় ‘তিলোত্তমা চট্টগ্রাম’-এ হিসাব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।



কমেন্ট বক্স