সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার প্রতিনিয়ত বাড়ছে!

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার প্রতিনিয়ত বাড়ছে!

সমীকরণ প্রতিবেদক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৫২ জনের শরীরে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারো মৃত্যু নাহলেও নতুন করে আরও ৪৩ জন নতুন আক্রান্ত হয়েছেন। এসময় মেহেরপুরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের শরীরে।
চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় গতকাল নতুন করে ৪৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের তুলনায় একজন বেশি। নতুন আক্রান্তদের প্রত্যোকে হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গতকাল শুক্রবার জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত ৪৩ জনসহ জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৫২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার ৩১৬টি নমুনার ফলাফল প্রকাশ করে। এরমধ্যে ৪৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ২৭৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৮০২ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ২১৯ জন। এরমধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৯ জন ও জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরো ২০ জনের।


এদিকে, গতকাল পর্যন্ত চুুয়াডাঙ্গা জেলায় করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৮ লাখ ৭৩ হাজার ৮১৩, দ্বিতীয় ডোজ ৬ লাখ ২৬ হাজার ৯০। এছাড়া বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ গ্রহণ করেছেন ৭ হাজার ১৩১ জন।
মেহেরপুরে:
মেহেরপুরে নতুন করে আরো ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার ৪ জন ও গাংনী উপজেলার ৭ জন রয়েছেন। গতকাল শুক্রবার রাতে জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৭০টি ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১১টি নমুনায় করোনার ফলাফল পজিটিভ ও বাকী ৬৯ জন। এনিয়ে বর্তমানে মেহেরপুর জেলায় করোনা পজিটিভ এর সংখ্যা ২২৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ১২৬ জন, গাংনী উপজেলার ৭৫ জন এবং মুজিবনগরের ২২ জন।
সারাদেশ:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আারও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৫২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। গতকাল শুকবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


গত বৃহস্পতিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১১ হাজার ৫৯৬ জন; শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ। গতকাল বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন।


গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৯ হাজার ৭২৬টি। পরীক্ষা করা হয় ৩৯ হাজার ৪৪৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ, ১১ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৭ জন। চট্টগ্রামে ৫, রাজশাহীতে ২, খুলনায় ২, বরিশালে ১ ও সিলেটে ৩ জন মারা গেছেন।


২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী