সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘চুয়াডাঙ্গা পরিবার’-এর উদ্যোগে নগদ সহায়তা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২২ ইং
‘চুয়াডাঙ্গা পরিবার’-এর উদ্যোগে নগদ সহায়তা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ

আরিফ হাসান, হিজলগাড়ী:
ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবার’-এর পরিচালকদের উদ্যোগে হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। এসময় একজন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী মাদ্রাসায় ‘চুয়াডাঙ্গা পরিবার’-এর উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, ফেসবুক ভিত্তিক গ্রুপ চুয়াডাঙ্গা পরিবারের ১৭ হাজার সদস্য পূর্ণ হওয়ায় গ্রুপের পরিচালকদের উদ্যোগে হিজলগাড়ী বহুমুখি কওমী মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ ও গ্রুপের প্রধান সমন্বয়ক আরিফ তরফদারের পক্ষ থেকে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে নগদ ২০ হাজার টাকা অর্থ সহযোগিতা করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের প্রধান সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক আরিফ তরফদার, চুয়াডাঙ্গা পরিবারের উপদেষ্টা বিশিষ্ট ক্রীড়ানুরাগী গিয়াস উদ্দিন পিনা, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক ও জেলা রোভার লিডার মুকিত জোয়ার্দ্দার, বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব ও মাদ্রাসার সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সমাজ সেবক শামীম হোসেন মিজি। এছাড়াও চুয়াডাঙ্গা পরিবারের পরিচালকদের মধ্য উপস্থিত ছিলেন, সাংবাদিক নয়ন আহম্মেদ, চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের আহবায়ক হাসান জামিল, সাংবাদিক আব্দুস সামাদ অপূর্ব, জহিরুল ইসলাম জনি, সম্রাট হোসেন প্রমুখ।

মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার গ্রহণ শেষে বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের ভ্যানচালক জুলহক আলীর ছেলে ক্যান্সার আক্রান্ত আকাশের (২০) চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা পরিবারের প্রধান সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক আরিফ তরফদারে পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা অর্থ সহযোগিতা প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে অল্প সময়েই জনপ্রিয় উঠেছে ফেসবুক ভিত্তিক এই ‘চুয়াডাঙ্গা পরিবার’ গ্রুপটি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী