সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আইপি টিভি নিউজ-২১’র চুয়াডাঙ্গা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২২ ইং
আইপি টিভি নিউজ-২১’র চুয়াডাঙ্গা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে আইপি টিভি নিউজ-২১-এর চুয়াডাঙ্গা জেলা অফিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের হেলথ এইড মেডিকেল সেন্টারের পাশে ‘নিউজ-২১’ অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে নৈশশভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল আমিন, সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দৈনিক যুগান্তর’র জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য মনির হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিক রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, দৈনিক শেয়ার বিজের জেলা প্রতিনিধি মফিজ জোয়ার্দ্দার, বিশিষ্ঠ ঠিকাদার ওয়ায়েছ কুরুনী টিটু, বিজয় টিভির জেলা প্রতিনিধি পলাশ উদ্দিন, দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি আহসান আলম, নিউজ-২১’র জেলা প্রতিনিধি সাইফ জাহান, ষ্টাফ রিপোর্টার ইনতাদুল ইসলাম পানু প্রমুখ।
এদিকে, নৈশভোজে উপস্থিত হতে না পারলেও নিউজ-২১’ এর শুভকামনা জানিয়েছেন দৈনিক পশ্চিাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিথা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি দৈনিক সময়ের সমীকরনের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুছাইন মালিকসহ আরও অনেকে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী