সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শিশু আবু হুরায়রা নিখোঁজের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় শিশু আবু হুরায়রা নিখোঁজের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রাম থেকে শিশু আবু হুরায়রা নিখোঁজের ঘটনায় দায়ের করা মামলায় প্রাইভেট শিক্ষকসহ সকল আসামির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ মানববন্ধনে অংশ নেয় মামলার আসামিদের সহপাঠী ও পরিবারের স্বজনরা। এসময় তাঁরা গ্রেপ্তার হওয়া দুইজনকে নিঃশর্ত মুক্তি ও বাকি ৩ আসামিকে মামলা থেকে অব্যহতির দাবি তোলেন।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, তালতলা গ্রাম থেকে নিখোঁজ শিশু আবু হুরায়রার ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেট শিক্ষক চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের ছাত্র রঞ্জু ও তার ভাই মঞ্জুসহ ৫ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। কিন্তু এ ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। অথচ তাদেরকে মিথ্যাভাবে এ ঘটনার সাথে জড়ানো হয়েছে। আমরা ওই আসামিদের মামলা থেকে অব্যহতি চাই।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হন তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরায়রা। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। এরইমধ্যে শিশুটির বাবা আব্দুল বারেক বাদী হয়ে ৫ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার দুই আসামি রঞ্জু ও মঞ্জুকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী