সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাপের ভয় দেখিয়ে চাঁদাবাজি, আদালতের স্বপ্রণোদিত মামলা

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২২ ইং
সাপের ভয় দেখিয়ে চাঁদাবাজি, আদালতের স্বপ্রণোদিত মামলা

প্রতিবেদক, মেহেরপুর:

‘মেহেরপুর শহরে বেদেনীদের চাঁদাবাজিতে অত্যাচারে অতীষ্ঠ শহরবাসী’ এই শিরোনামে সম্প্রতি একটি সংবাদ পত্র-পত্রিকায় প্রচারিত হয়। সংবাদটি নজরে এলে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ স্বপ্রণোদিতভাবে মামলা দায়েরের নির্দেশ প্রদান করেছেন।

সংবাদ এবং স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মেহেরপুর শহরের থানা সড়ক, বড় বাজার, কোর্ট মোড় এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বেদেনীরা দলবদ্ধভাবে সাপের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। এরা দল বেঁধে মেহেরপুর শহরের উপকণ্ঠে সদর উপজেলার গোপালপুর গ্রামে আস্তানা গেড়েছে বলেও দেখা যায়। সহজ রাস্তায় উপার্জনের পথ হিসেবে এরা চাঁদাবাজিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। বিপজ্জনক সাপ দেখে ভয়ে সাধারণ মানুষ টাকা দিতে বাধ্য হচ্ছেন। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সব জেনেশুনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

সংবাদটি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি প্রকাশিত সংবাদটিকে এজাহার হিসেবে গণ্য করে অফিসার ইনচার্জ, মেহেরপুর সদর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী