সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২২ ইং
মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, আমঝুপি:

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩তম বার্ষিক সাধারণ সদস্য সভা ভার্চুয়ালের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি মোহাম্মদ জেনারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম। বক্তব্য দেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সহসভাপতি গোলাম রসূল, সচিব তুশার আহমেদ, কোষাধ্যক্ষ ফয়জুল্লাহ হাক ও সদস্য হামিদুল হক।

এসময়ে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও বিটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-আমিন হোসেন, মুজিবনগরের সাবেক এলাকার পরিচালক রেজাউল হক এই বছরে দুটি এলাকা পরিচালক নির্বাচিত হয়েছেন, তাদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম এমএচ মোহাম্মদ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে শেষ বোর্ড সদস্য প্রত্যক্ষ ভোটে এর এক বছরের জন্য পুনরায় সভাপতি মোহাম্মদ জেনারুল ইসলাম, সচিব তুশার আহমেদ ও কোষাধ্যক্ষ ফয়জুল্লাহ হক। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোহাম্মদ ফরহাদ হোসেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী