সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিৎলার অবৈধভাবে ড্রেন কাটার কাজ বন্ধের নির্দেশ দামুড়হুদা উপজেলা প্রশাসনের

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২২ ইং
চিৎলার অবৈধভাবে ড্রেন কাটার কাজ বন্ধের নির্দেশ দামুড়হুদা উপজেলা প্রশাসনের

মোজাম্মেল শিশির:

দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে তরিকুল ইসলাম সাকিব সরকারি রাস্তা সংলগ্ন অবৈধভাবে ড্রেন কাটছে এমন সংবাদ প্রকাশ হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। সেখানে ঘটনার সত্যতা মিললে তিনি তাৎক্ষণিক কাজ বন্ধের নির্দেশ দেন। গতকাল দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেন। এই নির্দেশের পর চিৎলা গ্রামের সাধারণ মানুষ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহসহ উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানান।

উল্লেখ্য, চিৎলা গ্রামবাসী ৬২ জন স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আক্তারের কাছে। এর পরপরই ইউএনও বিষয়টি আমলে নেন এবং সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহকে ঘটনাস্থলে পাঠান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী