সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২২ ইং
গাংনীতে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীতে সৌদি ফেরত স্বামীর ওপর অভিমান করে রোকেয়া খাতুন (৩৫) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার হাড়াভাঙ্গা মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন ওই গ্রামের আমির হোসেনের মেয়ে এবং স্বামী মাসুদ একই গ্রামের মৃত আজিজুল কর্মকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর পূর্বে রোকেয়া ও মাসুদের বিয়ে হয়। সংসার চলাকালীন ওই পরিবারে এক ছেলে রবিন (১৪) ও এক মেয়ে রুনার (৬) জন্ম হয়। তিন বছর পূর্বে মাসুদ কাজের সুবাদে সৌদি আরবে যান। দুই দিন আগে সোমবার (৩১ জনুয়ারি) সৌদি আরব থেকে দেশে ফিরে তাঁর দ্বিতীয় স্ত্রী হাড়াভাঙ্গা তাগিদগিরি পাড়ার মৃত সদর উদ্দিনের মেয়ে নার্গিস খাতুনের বাড়িতে গিয়ে ওঠেন। এ সংবাদ পেয়ে প্রথম স্ত্রী রোকেয়া খাতুন স্বামীর ওপর অভিমান করে নিজ বাড়িতেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে করমদির সন্ধানী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে কুষ্টিয়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী