সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভায় সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২২ ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভায় সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোননীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তৃণমূল নেতা-কর্মীরা হচ্ছে দলের প্রাণ। তৃণমূল ঐক্যবদ্ধ ও শক্তিশালী হলে সকল পর্যায়ে দলীয় কার্যক্রম শক্তিশালী হয়। আওয়ামী ফ্যাসিবাদী শাসন ও জুলুম উপেক্ষা করে গণতন্ত্রকে সুসংহত করতে আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে জনগণের দল বিএনপিকে শক্তিশালী করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. জেনারেল ইসলাম, আবুবক্কর সিদ্দিক আবু, রাফাতুল্লা মহলদার, মনিরুজ্জামান লিপটন, নুরনবী সামদানি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম নজু, সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর, শঙ্করচন্দ্র, পদ্মবিলা ও নবগঠিত মাকালডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী