রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার চার ইউনিয়নে উৎসব-আতঙ্কের ভোট আজ

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গার চার ইউনিয়নে উৎসব-আতঙ্কের ভোট আজ
চতুর্থ ধাপে চুয়াডাঙ্গা সদরের ৪টি, ঝিনাইদহের ১৫টিসহ দেশের ৮৩৮ ইউনিয়ন পরিষদে উৎসব-আতঙ্কের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ রোববার। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতঃমধ্যে গতকাল শনিবার ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে এ চারটি ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল প্রকার প্রস্তুতিও ইতঃমধ্যে শেষ করেছে নির্বাচন অফিস। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। চুয়াডাঙ্গা সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে চার ইউনিয়নে ১৫৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আলিমুজ্জামান (হাতপাখা), জাতীয় পার্টির জুলফিকার আলী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দীন (আনারস), আব্দুল মজিদ (চশমা) ও আক্তাউর রহমান মুকুল (মোটরসাইকেল)। এ ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৫ জন সদস্য পদে ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১৪ জন মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুল হক (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী শাখাওয়াত হোসেন (আনারস), আক্তার হোসেন রনি (ঘোড়া), জুয়েল রানা (চশমা) ও নজরুল ইসলাম (মোটরসাইকেল)। এ ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন সদস্য পদে ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. আলম (নৌকা), ইসলামী আন্দোলনের ওমর ফারুক (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আবু তাহের বিশ্বাস, আতিয়ার রহমান ও সেলিম মল্লিক। এ ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৮ জন সদস্য পদে ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আব্দুল্লাহ আল মামুন (নৌকা), ইসলামী আন্দোলনের একরামুল হক (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক জোয়ার্দ্দার (ঘোড়া)। এ ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৮ জন সদস্য পদে ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান। এবং আলুকদিয়া ও মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। আলুকদিয়া ইউনিয়নে ভোটার ২২ হাজার ৫১০ জন, মোমিনপুর ইউনিয়নে ১২ হাজার ৪৫৬ জন, কুতুবপুর ইউনিয়নে ২৭ হাজার ১৭৬ জন এবং পদ্মবিলা ইউনিয়নে ১৬ হাজার ৫৫৯ জন ভোটার। প্রশাসনের তথ্য মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠু, সুন্দর অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ১ জন আনসারের পিসি, ১ জন এপিসি, ৮ জন পুরুষ ও ৭ জন সাধারণ অঙ্গীভূত আনসার এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতি ৩টি ভোট কেন্দ্রের জন্য ১টি মোবাইল পার্টি এবং প্রতিটি ইউনিয়নের জন্য ১টি করে স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করবে। তাছাড়া র‌্যাবের টিম, বিজিবি টিম, সাদা পোশাকে ডিএসবি নজরদারি, ডিবির ঈগল-১ টিম এবং অত্যাধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত রোবকাপ টিম উপজেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান বলেন, ‘আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।’ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভায় আগেই জানিয়েছেন, সদর উপজেলার চারটি ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রত্যেক ইউনিয়নে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ব্যাটালিয়ন সদস্য, আনছার, ভিডিপিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দল থাকবে। ঝিনাইদহ: প্রার্থীদের ঘামঝরা প্রচার-প্রচারণা শেষে আজ রোববার চতুর্থ ধাপে ঝিনাইদহের ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যানের ১৫টি পদে ৭২ জন, সাধারণ সদস্য পদে ৪৯৫ জন ও সংরক্ষিত মহিলা আসনের ১৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোহা. আ. ছালেক জানান, ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র হচ্ছে ১৪৮টি। স্থায়ী ও অস্থায়ী ভোট কক্ষ থাকছে ৮১০টি। ১৫টি ইউনিয়নে মোট ভোটার হচ্ছে ২ লাখ ৫৩ হাজার ৫ শ। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৭ হাজার ৬৮৮ ও মহিলা ভোটার ১ লাখ ২৫ হাজার ৮১২ জন। ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করতে বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব, আনসার সদস্য, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক মো. মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক নির্বাচন সংশ্লিষ্ট কাজ সার্বক্ষণিক তদারকি করছেন। ভোট কেন্দ্রে কোনো রকম হঠকারিতা ও অনিয়ম কঠোর হস্তে দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি, মধুহাটি, সাগান্না, গান্না, কুমড়াবাড়িয়া, হলিধানী, মহারাজপুর, পোড়াহাটি, হরিশংকরপুর, পদ্মাকর, দোগাচী, ফুরসন্দি, ঘোরশাল, কালীচরণপুর ও নলডাঙ্গা ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। মামলা জটিলতায় চতুর্থ ধাপে পাগলাকানাই ও সুরাট ইউনিয়নের নির্বাচন হচ্ছে না।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত