শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে গুজব ষড়যন্ত্র প্রতিরোধে মতবিনিময় সভায় এমপি টগর ষড়যন্ত্র রুখতে ঈমাম ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০১৭ ইং
জীবননগরে গুজব ষড়যন্ত্র প্রতিরোধে মতবিনিময় সভায় এমপি টগর ষড়যন্ত্র রুখতে ঈমাম ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে
`IMG_1359` জীবননগর অফিস: চুয়াডাঙ্গা জেলায় সম্প্রতি নারী ও শিশু অপহরণ, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন দেশ বিরোধী অপপ্রচার রুখতে জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদের ইমাম ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক আঃ রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার, উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে এবং বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তখনই চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় ধর্মের নামে জঙ্গি কার্যক্রম, অপহরণ, ধর্ষণ ও শিশু পাচারের গুজব ছড়িয়ে চলেছে একটি কুচক্রীমহল। তারা দেশকে অস্থিশীল করার জন্য আপ্রান চেষ্টা করছে। তবে এসব জঙ্গি বাহিনীকে কঠোর হাতে দমনও করছে সরকার। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আওয়ামী লীগ নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহবান করেন। জীবননগর উপজেলা যুবলীগের আহবায়ক আঃ সালাম ঈশার প্রানবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু.মো.আ.লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার সার্কেল এসপি কলিমুল্লাহ, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, রায়পুর ইউপি চেয়ারম্যান তহাজ্জদ মির্জা, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ হান্নান, শিক্ষক শোয়াইব হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, প্রভাষক জসিম উদ্দিন জালাল, মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা আঃ খালেক। এ সময় উপজেলার  তিনশতাধিক ইমাম ও শিক্ষক উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়