শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ৬ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০১৭ ইং
মুজিবনগরে ৬ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর পিরতলা নামক মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬ হাজার পিস ভারতীয়  যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে আনন্দবাস বিজিবি। গত মঙ্গলবার দিবাগত রাতে বিজিবি’র আনন্দবাস ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিদ আলীর নেতৃত্বে একটি দল পরিত্যক্ত অবস্থায় ট্যাবলেটগুলো উদ্ধার করেন। হাবিলদার মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুর পিরতলার মাঠে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৬ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত