বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভ্যানে শুয়ে নাতিকে ভোট দিতে গেলেন শতবর্ষী বৃদ্ধা

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২১ ইং
ভ্যানে শুয়ে নাতিকে ভোট দিতে গেলেন শতবর্ষী বৃদ্ধা
আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রে নারী-পুরুষ উভয় ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে এর মধ্যে নজর কাড়ে ভ্যানে শুয়ে ভোট কেন্দ্রে আসা শতবর্ষী বৃদ্ধা কমেলা বেগম। ১০৩ বছর বয়সের ভরে এখন আর হেটে চলে বেড়াতে পারেন না তিনি। তবে নিজের ভোটটি দিতে ভ্যানে শুয়েই ভোট কেন্দ্রে আসেন তিনি। শতবর্ষী এই ভোটার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত তাহেজ উদ্দীনের স্ত্রী। এত কষ্ট করে কেন ভোট দিতে এসেছেন, জানতে চাইলে বৃদ্ধ কমেলা খাতুন বলেন, ‘আমার জীবনে অনেকবার ভোট দিয়েছি। জানি না আর কতদিন বাঁচতে পারব। তবে এবার আমার বখতিয়ার হোসেন মেম্বারের ভোটে দাঁড়িয়েছে। নিজের নাতিকে কীভাবে ভোট না দিয়ে থাকতে পারি। তাই ভ্যানে শুয়েই নাতিকে ভোট দিতে এসেছি।’ বৃদ্ধা কমেলা বেগমের পরিবারের সদস্যরা জানান, ‘যেদিন থেকে তিনি জানতে পারেন তাঁর নাতি মেম্বার পদে ভোটে দাঁড়াচ্ছেন, সেদিনই তিনি ভোট দিতে যাবেন বলে জানান। ১০৩ বছর বয়স হয়েছে ওনার। দীর্ঘধরে তিনি প্যারালাইজ আক্রান্ত হয়ে চলাফেরা করা ক্ষমতা হারিয়েছেন। আমরা তাঁকে এত কষ্ট করে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বুঝানোর চেষ্টাও করেছি। কিন্তু তাঁর কথা ‘হয়তো এরপরে আর ভোট দিতে পারবেন না’ তাই শেষ ভোটটা তাঁর নাতিকে দিয়ে যেতে চাঁন তিনি। এজন্য আমরা আর তাঁকে নিষেধ করিনি। পাখি ভ্যানে করে তাঁকে ভোট কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে তিনি অনেক খুশি।’


কমেন্ট বক্স
notebook

অধ্যক্ষ আবু নাসির ও সভাপতি ইউসুফ সিন্ডিকেটের পাহাড়সম অনিয়ম