শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ওষুধ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২১ ইং
কার্পাসডাঙ্গায় ওষুধ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করে এক ওষুধ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কে এম মহাসিনিন মাহাবুবের নেতৃত্বে কার্পাসডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্পাসডাঙ্গা বাজারে মহারানী ফার্মেসি থেকে জব্দ করা হয় সরকারি, স্যাম্পল ও ভারতীয় ওষুধ। পরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহকে জানালে তিনি এসে ওষুধ ব্যবসায়ী হারুনার রশীদকে দণ্ডবিধি ১৯৪০/১৮ ও ১৮০/২৭ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা ওষুধগুলো মাটিতে ফেলা বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত সবাইকে এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়। এসময় তিনি বলেন, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে। অপর দিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে রোডের ওপর হাট বসানোর কারণে আদায়কারী ইমতিয়াজ হোসেন ও কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি ইমদাদুল হক ইমনকে দণ্ডবিধি ১৮৬০/২৯০ ধারা মোতাবেক ১ হাজার টাকা করে জরিমানা করেন।


কমেন্ট বক্স