শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পাঁচ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, রির্টানিং অফিসার নিয়োগ

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গার পাঁচ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, রির্টানিং অফিসার নিয়োগ

চুয়াডাঙ্গার পাঁচ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, রির্টানিং অফিসার নিয়োগ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পাঁচটি ইউনিয়ন পরিষদে নির্বাচন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার। এই পাঁচটি ইউনিয়ন পরিষদ হলো- দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি ও জুড়ানপুর এবং জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদ। গত মঙ্গলবার ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ এ প্রজ্ঞাপন জারি করেছেন। এছাড়াও তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৫(১) এর প্রদত্ত ক্ষমতাবলে ওই পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার নিয়োগ করেছেন। দামুড়হুদা উপজেলার দামুড়হুদা, কার্পাসডাঙ্গা ও কুড়ালগাছি ইউনিয়ন পরিষদে রির্টানিং অফিসার হিসেবে দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ইসহাক, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন পরিষদে রির্টানিং অফিসার হিসেবে উপজেলা সমবায় অফিস হারুন অর রশিদ, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদে রির্টানিং অফিসার হিসেবে জীবননগর উপজেলা নির্বাচন অফিসার (অ.দা.) কামরুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। এই পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনই দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনি সময়সূচী অনুযায়ী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও, মনোনয়ন জমাদানের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন বাছাই ২০ অক্টোবর এবং প্রার্থীতা প্রত্যাহারেরর শেষ তারিখ ২৬ অক্টোবর।



কমেন্ট বক্স