শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার গোপালপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২১ ইং
দামুড়হুদার গোপালপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার গোপালপুরে বিষধর সাপের কামড়ে মসলেম উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। মসলেম উদ্দিন উপজেলার দক্ষিণপাড়ার মৃত খোদাবক্সের ছেলে। মসলেমের ভাই কালাম বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ভাই মসলেম উদ্দিন নির্মাণাধীন বাড়ির ঘরে শুয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাঁকে দংশন করে। বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানালে রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের কতর্ব্যরত ডা. আহসানুল হক বলেন, পরিবারের সদস্যদের মাধ্যমে জেনেছি মসলেম উদ্দিন সাপের দংশনের শিকার হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ