শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কাঠমিস্ত্রির মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কাঠমিস্ত্রির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় কাজে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্য ও সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত আব্দুল কুদ্দুস চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার মৃত আজিম উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। গতকাল বিকেলে পুলিশ নিহতের লাশ দাফনের অনুমতি দিয়ে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করে। রাতে জানাজা শেষে নিহত আব্দুল কুদ্দুসের দাফন কার্য সম্পন্ন করা হয়। শাওন নামের প্রত্যক্ষদর্শী জানান, দুপুরে তিনি সিঅ্যাণ্ডবিপাড়ায় নিজ বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এসময় আব্দুল কুদ্দুস তাঁর বাইসাইকেল নিয়ে নিজ বাড়ির দিক থেকে এসে রাস্তা হচ্ছিলেন। ঠিক এমন সময় একটি চুয়াডাঙ্গার নতুন জেলখানার দিকে থেকে কোর্টমোড়মুখী একটি দ্রুত গোতীর পিকআপ আব্দুল কাদ্দুসকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পরেও পিকআপচালক গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় আমরা দৌড়ে আব্দুল কুদ্দুসের নিকট যায়। দ্রুত গতীর পিকআপরে ধাক্কায় সেখানেই তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুল কুদ্দুসের স্ত্রী হাসি বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, প্রতিদিন দুপুরের খাবার খাওয়ার জন্য কর্মস্থল থেকে বাড়িতে আসতেন আব্দুল কুদ্দুস। প্রতিদিনের ন্যায় গতকালও দুপুরে বাড়ি ফিরে খাবার খেয়ে সাইকেল নিযে কাজের জন্য বেড়িয়ে পড়ে। এর একটু পরেই প্রতিবেশী একজন আমার বাড়িতে ছুটে এসে খবর দেয় আব্দুল কুদ্দুসের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি দৌড়ে রাস্তার ধরে যেয়ে জানতে পারি সে আর বেঁচে নেই। চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘সদর থানাধীন সিঅ্যান্ডবিপাড়ায় পিকআপের ধাক্কায় আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর পিকআপটি দ্রুত পালিয়ে যায়। তবে সিসি টিভি ফুটেজের মাধ্যমে আমরা পিকআপটিকে শনাক্ত করার চেষ্টা করছি। যেহেতু পিকআপের ধাক্কার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হওয়ার ঘটনাটি দৃশ্যমাণ যে কারণে ময়নাতদন্ত ছাড়ায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, গতকাল বিকেলেই সদর থানা পুলিশ নিহতের লাশ দাফনের অনুমতি দিয়ে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করে। এশার নামাজ শেষে সিঅ্যান্ডবিপাড়া সমজিদে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে আব্দুল কুদ্দুসের লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ