শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সীমান্তে ভারতে প্রবেশের সময় নারীসহ আটক ৫

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২১ ইং
মহেশপুরে সীমান্তে ভারতে প্রবেশের সময় নারীসহ আটক ৫
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা ও কাজিরবেড় গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তায় আটকের এসব তথ্য নিশ্চিত করেন। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, মহেশপুরের কানাইডাঙ্গা গ্রাম দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বরিশাল কোতয়ালী থানার ভাটারখাল গ্রামের আলাউদ্দিন সরদারের মেয়ে কলি আক্তার (২৭) এবং কাজীরবেড় গ্রাম থেকে ফরিদপুর কোতয়ালী থানার পাটপাশা গ্রামের মৃত সুধন্য চন্দ্র বিশ্বাসের ছেলে শ্যামল চন্দ্র বিশ্বাস (৪৯) সাথে তাঁর ছেলে সাগর বিশ্বাস (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের মৃত মান্দার মণ্ডলের মেয়ে মোছা. হালিমা খাতুন (৪১) ও একই গ্রামের কাদের গাজীর মেয়ে মোছা. হাসিলা বেগমকে (৩৫) আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ