শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সবাইকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২১ ইং
সবাইকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে
চুয়াডাঙ্গায় বিজ্ঞানবিষয়ক কুইজ ও অলিম্পিয়াডে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যৎ’ এই প্রদিপাদ্যে চুয়াডাঙ্গায় দিনব্যাপী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক কুইজ ও ৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শুধু চাকরির জন্য শিক্ষা গ্রহণ করলে সেই শিক্ষার কোনো মানে হয় না। শিক্ষা গ্রহণ করতে হবে দেশ ও জাতির এবং পরিবারের উন্নয়নের জন্য। আমাদের সবাইকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এসময় তিনি বিজ্ঞানবিষয়ক কুইজ ও ৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, সহকারী প্রোগ্রামার অফিসার তরিকুল ইসলাম প্রমুখ। উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, সাংবাদিক শাহ আলম সনি, জহির রায়হান সোহাগ, আহসান আলম, সোহেল সজিব প্রমুখ। আলোচনা সভা শেষে অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ