রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘নগদ’ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা উত্তোলন, মোবাইল রানা আটক

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২১ ইং
‘নগদ’ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা উত্তোলন, মোবাইল রানা আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার লক্ষীপুর গ্রামের বহু অপকর্মের হোতা মোবাইল রানাকে আটক করেছে পুলিশ। মোবাইল রানা (৩৫) লক্ষীপুর গ্রামের শুকুর আলীর ছেলে। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা রামপুরা থানার পুলিশ ও দামুড়হুদা মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। জানা যায়, ঢাকা রামপুরা থানাধীন মাহফুজুর রহমান নামের একজনের ‘নগদ’ একাউন্টে থেকে ২০ হাজার টাকা কে বা কারা মোবাইল হ্যাক করে টাকা তুলে নেয়। পরে তার অ্যাকাউন্টে টাকা না থাকায় তিনি ঢাকা রামপুরা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ডিএমপি রামপুরা থানার এসআই মহিদুল ইসলাম মামলাটি তদন্ত করে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন লক্ষীপুর গ্রামের শুকুর আলীর ছেলে মোবাইল রানাকে শনাক্ত করেন। পরে দামুড়হুদা মডেল থানা পুলিশের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল রানান বিরুদ্ধে বিভিন্ন মানুষের কাছ থেকে বিকাশ, নগদ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নেওয়ার অভিযোগ আছে। আটককৃত মোবাইল রানার নামে ডিএমপি রামপুরা থানায় মামলা নম্বর ৩, ধারা ২২/২৩/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ রুজু করে। গতকালই তাঁকে চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে বলে পুলিশ জানায়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক