রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জমিতে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় দুই কৃষক অসুস্থ

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় জমিতে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় দুই কৃষক অসুস্থ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় কৃষিখেতে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় জাহিদুল ইসলাম (৪৫) ও সেকেন্দার আলী (৪০) নামের দুই কৃষক হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার ও গত শুক্রবার নিজ কৃষিখেতে দানাদার কীটনাশক প্রয়োগের সময় এই দুজন বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরে পরিবারের সদস্যরা তাঁদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিষক্রিয়ায় আক্রান্ত জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার দক্ষিণপাড়ার কুড়াল মণ্ডলের ছেলে ও সেকেন্দার আলী আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামের ঈদগাহপাড়ার মৃত সামসদ্দীনের ছেলে। জানা যায়, গতকাল সকালে বলিয়ারপুর গ্রামের দো’আঁইলের মাঠে নিজ কৃষিখেতে দানাদার বিষ প্রয়োগ করছিলেন সেকেন্দার আলী। বিষ প্রয়োগের এক পর্যায়ে তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এসময় তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। অবস্থার অবনতি হওয়ায় বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন। অপর দিকে, গত শুক্রবার দুপুরে জাহিদুল ইসলাম হাতিকাঠা মাঠে তাঁর নিক কপি খেতে দানাদার বিষ প্রয়োগ করছিলেন। বিষ প্রয়োগের এক পর্যায়ে তিনিও বিষক্রিয়ায় আক্রান্ত হন। মাঠের অন্যান্য কৃষকেরা তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনিও হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক