শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় নজরুল উৎসবে দর্শকশূন্য অনুষ্ঠানস্থল : আয়োজকদের প্রতি ক্ষোভ আগত শিল্পী ও সাংবাদিকদের

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০১৭ ইং
কার্পাসডাঙ্গায় নজরুল উৎসবে দর্শকশূন্য অনুষ্ঠানস্থল : আয়োজকদের প্রতি ক্ষোভ আগত শিল্পী ও সাংবাদিকদের
নিজস্ব প্রতিবেদক: গতকাল ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী ছিল। এ উপলক্ষে জেলা প্রশাসন ও দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় দু’দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ১ম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়া বিশেষ অতিথিসহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিকাল ৪টার দিকে শুরু হওয়া আলোচনা সভায় একে একে বক্তব্য রাখেন আগত অতিথিরা। সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে সমস্ত অতিথিরা বিদায় নিলে ধীরে ধীরে অনুষ্ঠানস্থল জনশূন্য হয়ে পড়ে। জেলা শিল্পকলা একাডেমীর শিল্পী ও কলাকূশলীরা মাগরিবের নামাজ শেষে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করলে তবে তা ছিল অনেকটা ভাঙা হাটে পসরা সাজিয়ে বসার মত। সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক সংখ্যা ছিল মাত্র ৪০-৪২ জনের মত।এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা থেকে আগত শিল্পীদের জন্য ব্যবস্থা ছিলনা কোন আপ্যায়নের। প্রথমে দর্শকশূন্য প্রাণহীন অনুষ্ঠান পরে বিনা আতিথ্যে অনুষ্ঠালস্থল ত্যাগ। আয়োজকদের এহেন দ্বায়িত্ব অবহেলার প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছে শিল্পী সমাজ। অন্যদিকে কার্পাসডাঙ্গায় কাজী নজরুলের অন্যতম বিচরণ ভূমি ছিল। সেখানে এ ধরণের অনুষ্ঠান আয়োজন স্বাভাবিক। অথচ অনুষ্ঠানে জেলা পর্যায়ের অনেক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের দাওয়াতপত্র দেওয়া হয়নি বলেও কয়েকজন সাংবাদিক এই প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে। এছাড়া আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকবৃন্দ।অনেকে পেশাগত দ্বায়িত্ব পালনে স্বেচ্ছায় উপস্থিত হলে তাদেরকেও শুভেচ্ছা সম্বোধন টুকুও করেনি আয়োজক কমিটির কেউ। এ ব্যাপারে জেলা প্রশাসনের দ্বায়িত্বপূর্ণ এক কর্মকর্তার কাছে একজন সিনিয়র সাংবাদিক প্রশ্ন করলে তাকে কটাক্ষ জবাব দেওয়া হয়। সবমিলিয়ে আয়োজন ছিল প্রশ্নবিদ্ধ!


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত