শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২১ ইং
আলমডাঙ্গায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পুকুর থেকে সুরাজ বেগম (৮৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মৃত সুরাজ বেগম একই গ্রামের মৃত উমেদ মণ্ডলের স্ত্রী। স্থানীয়রা জানান, বিকেলে ওই গ্রামের ঝুনু বিশ্বাসের পুকুরের পাশে খেলছিল শিশু-কিশোররা। এসময় পুকুরে ভেতর এক বৃদ্ধার লাশ ভাসতে দেখে গ্রামের লোকজনকে খবর দেয় তারা। পরে ওই পুকুর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে স্থানীয়রা। তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে তাঁর পরিবার। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, বিষয়টি এখনও আমাদের কেউ জানায়নি।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির নেতাদের সঙ্গে লিপুর মতবিনিময়