শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নবাগত পুলিশ সুপার রাফিউল আলমের যোগদান

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২১ ইং
মেহেরপুরে নবাগত পুলিশ সুপার রাফিউল আলমের যোগদান
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের নবাগত পুলিশ সুপার হিসেবে মো. রাফিউল আলম যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কার্যালয়ে যোগদান শেষে মেহেরপুরে এসে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় পুলিশ সুপার কার্যালয় চত্বরে মেহেরপুর পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার রাফিউল আলম সালাম গ্রহণ করেন। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি জুলফিকার আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির নেতাদের সঙ্গে লিপুর মতবিনিময়