শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিখোঁজ স্কুলছাত্রের মুখ বাঁধা লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২১ ইং
নিখোঁজ স্কুলছাত্রের মুখ বাঁধা লাশ উদ্ধার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজ স্কুলছাত্র রাতুল হোসেন (১৭) নামের এক এসএসসি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি যশোর জেলার চৌগাছা উপজেলার লস্কারপুর শ্মশান-ঘাট এলাকার একটি পাটখেতে পড়ে ছিল। রাতুল মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মহিউদ্দিনের একমাত্র ছেলে ও স্থানীয় এমপিবি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। নিহতের চাচা নাসির উদ্দিন জানান, গত সোমবার সকালে মহেশপুর বাজারে যাওয়ার কথা বলে রাতুল বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনসহ সকলেই মিলে খুঁজতে থাকেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাশের ছবি দেখতে পেয়ে গতকাল মঙ্গলবার সকালে নিহতের স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন। যশোর জেলার চৌগাছা উপজেলার লস্কারপুর শ্মশান ঘাট এলাকার একটি পাটখেত থেকে মুখে স্কসটেপ জড়ানো অবস্থায় রাতুলের লাশ পড়ে ছিল। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তবে রাতুলের মোবাইলের কললিস্ট ধরে পুলিশ এগোচ্ছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নিহত রাতুলের বাবা মহিউদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিবার লাশ নেওয়ার জন্য মর্গে ছিল।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির নেতাদের সঙ্গে লিপুর মতবিনিময়